সভাপতির বানী

বার্ষিক পাঠ পরিকল্পনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজ লাউদিয়া, ঝিনাইদহ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে একটি বার্ষিক পাঠ পরিকল্পনা প্রকাশিত হয়েছে জেনে আমি আনন্দিত। এ পাঠ পরিকল্পনা কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় উদ্বুদ্ধ করবে এবং তাদের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। যা ২০৪১ এ বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করবে। এই বার্ষিক পাঠ পরিকল্পনা প্রকাশে যারা নিবিড়ভাবে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।